বেরিয়েছে ‘ওয়ার্ডপ্রেস’ শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগসাইট তৈরির সফটওয়্যার ওয়ার্ডপ্রেস শেখার একটি বই প্রকাশিত হয়েছে। ওয়ার্ডপ্রেস নামের এ বইটি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স লিমিটেড। গত শুক্রবার ঢাকায় সিসটেক ডিজিটাল লিমিটেডের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিসটেকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রাশিদুল হাসান, ওয়ার্ডপ্রেস বইটির লেখক মোহাম্মদ ইশতিয়াক জাহানসহ অনেকে। —বিজ্ঞপ্তি