বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) চলতি বছরের আউট সোর্সিং অ্যাওয়ার্ড পাওয়া লোকজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) চলতি বছরের আউট সোর্সিং অ্যাওয়ার্ড পাওয়া লোকজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) চলতি বছরের আউট সোর্সিং অ্যাওয়ার্ড পাওয়া লোকজনকে সংবর্ধনা দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
আজ শনিবার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় মেধাবী তরুণ প্রজন্মই আগামী দিনে শ্রমনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে মেধা ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে পরিণত করবে। আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলাই এ সরকারের মূল লক্ষ্য, আর সে লক্ষ্য বাস্তবায়নে সরকার দীর্ঘমেয়াদি ‘রূপকল্প ২০২১’ গ্রহণ করেছে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে জেলা পর্যায়ে, দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ও চার বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ এবং দ্রুতগতির ইন্টারনেট-সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি ও উন্নয়নে এক বছরের মধ্যে সারা দেশে থ্রিজি সংযোগ এবং ২০১৬ সালের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ ছাড়া ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের আওতায় দুই বছরের মধ্যে ৫৫ হাজার দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের দেশের তরুণেরা বিশ্বের যেকোনো দেশের তরুণদের তুলনায় অত্যন্ত মেধাবী, উদ্যমী, কর্মঠ এবং দেশপ্রেমিক। অথচ উন্নত বিশ্বের মতো আমাদের দেশের তরুণদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া হয় না। তাই একটু উৎসাহ ও অনুপ্রেরণা পেলে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।’ তিনি বলেন, শুধু কম্পিউটার বিজ্ঞান পড়লেই আউটসোর্সিং কাজ করা যায়, এ ধারণা ঠিক নয়। মাল্টি ডিসিপ্লিনারি বিষয় নিয়ে লেখাপড়া করেও এ কাজ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ও বিআইজেএফের সভাপতি মুহম্মদ খান। অনুষ্ঠানে সেরা ফ্রিল্যান্সার পুরস্কার পাওয়া ব্যক্তিদের ক্রেস্ট তুলে দেয়া হয়।