বেসিস সদস্যদের হয়ে কাজ করবে জেট্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বাজারে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় সম্প্রসারণ ও মানোন্নয়নে আরও গুরুত্ব দেবে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ‘জেট্রো’। বিনিয়োগকারীদের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানে আরও বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক, সেমিনারসহ নানা পদক্ষেপ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার জেট্রো প্রতিনিধিদলের সঙ্গে বেসিস প্রতিনিধিদলের বৈঠকে এসব কথা জানানো হয়। জেট্রোর ঢাকা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বেসিসের সভাপতি শামীম আহসানের নেতৃত্বে জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ ও মহাসচিব উত্তম কুমার পাল এবং জেট্রোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কেই কায়ানোর নেতৃত্বে পরিচালক লিটন সি সরকার ও ব্যবস্থাপক এস এম শরিফুল আলম অংশ নেন।
বিজ্ঞপ্তি