বেসিসে হলো চাকরির মেলা
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) জাতীয় আইসিটি ইন্টার্নশিপ দশম ব্যাচে বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি পর্যায়ে ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে গত রোববার ঢাকায় বেসিসের কার্যালয়ে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি করতে এ মেলা আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মেলায় ১০টি চাকরিদাতা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন পদে চাকরির সুযোগ প্রদর্শন করে। মোট ২২৮ জন প্রার্থী এতে অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ছিল—বিডি জবস, বিজনেস অটোমেশন লিমিটেড, ভ্যালু প্লাস কোম্পানি লিমিটেড, টেকনোবিডি ওয়েব, শাপলা অনলাইন, আইবিসিএস-প্রাইমেক্স, অরেঞ্জবিডি, ব্যাটেরস্টরিশ, এমএফ এশিয়া। প্রতিষ্ঠানগুলো শতাধিক প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করেছে।—বিজ্ঞপ্তি