বেসিসের আয়োজনে প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সফট এক্সপো ২০১২’ উপলক্ষে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে বেসিস। গতবারের মতো এবারও চারটি শাখায় প্রতিযোগিতা হবে। শাখাগুলো হলো: ডটনেট, পিএইচপি, জাভা ও অ্যান্ড্রয়েড। এই প্রতিযোগিতায় পেশাদার ও শিক্ষার্থী দুটি ভাগে অংশ নেওয়া যাবে। তিন থেকে চারজনের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। কোড ওয়ারিয়র চ্যালেঞ্জ নামের এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত: www.softexpo.com.bd। —বিজ্ঞপ্তি