বেসিসের প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক আয়োজন ‘সফট এক্সপো-২০১২’ উপলক্ষে প্রোগ্রামিং প্রতিযোগিতা কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জের প্রথম পর্ব শেষ হয়েছে। সম্প্রতি বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী ও প্রফেশনালস গ্রুপের ডটনেট, পিএইচপি, জাভা ও অ্যান্ড্রোয়েড ট্রাকে ২০০টি গ্রুপ অংশ নিয়েছে। প্রথম পর্ব থেকে বিজয়ীরা ১৪ জানুয়ারি প্রথম গ্রুমিং সেশনে অংশ নেবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় দুই গ্রুপের আটটি দলকে পুরস্কৃত করা হবে। ফলাফল ১০ জানুয়ারি জানা যাবে www.softexpo.com.bdঠিকানা থেকে। —বিজ্ঞপ্তি