বেসিসের ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত
ঢাকায় শুরু হওয়া তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আয়োজন ই-এশিয়া উপলক্ষে বেসিসের উদ্যোগে গতকাল বুধ ও বৃহস্পতিবার ঢাকায় ফ্রিল্যান্সিংবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার ‘ফ্রিল্যান্সিং থ্রু অনলাইন প্ল্যাটফর্মস: নিউ আউটসোর্সিং ট্রেন্ড’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য দেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার। সেমিনার পরিচালনা করেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর।একই দিন সন্ধ্যায় বেসিসের সেমিনার কক্ষে ‘সোশ্যাল মিডিয়া ফর এসএমই’স গেটিং ইয়োর বিজনেস নোটিসড’ শীর্ষক অপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আইটি ডিসিশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হিলারি।গত বৃহস্পতিবার বিকেলে ‘ক্রাউডসোর্সিং: বেনিফিটস অ্যান্ড পেরিলস অব দিস নিউ প্রকিউরমেন্ট মডেল’ ও ‘হাউ টু গেট ইয়োর কোম্পানি প্রিপেয়ার্ড ফর অফশোর আইট জবস ইন স্ক্যান্ডিনেভিয়ান মার্কেট’ শীর্ষক দুটি সেমিনার বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। —বিজ্ঞপ্তি