বেসিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আগামী জুন ২০১৪ পর্যন্ত অর্ধবার্ষিকী পরিকল্পনা তুলে ধরেন বেসিসের সভাপতি শামীম আহসান। এ ছাড়া সভায় বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ ২০১৩ সালের কার্যক্রমের ওপর প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ ২০১২-১৩ অর্থবছরের নীরিক্ষা প্রতিবেদন তুলে ধরেন। এতে বেসিসের সহসভাপতি উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফসহ বেসিসের সদস্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি