বৈদ্যুতিক গাড়ির গতির রেকর্ড ভাঙল লোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক গাড়ির গতি নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি এ শ্রেণীতে ড্রেইসন রেসিং টেকনোলজিসের তৈরি একটি হালকা বৈদ্যুতিক গাড়ি গতির নতুন বিশ্বরেকর্ড করেছে।লোলা বি১২ ৬৯/ইভি নামের এ গাড়িটি ঘণ্টাপ্রতি ২০৪ দশমিক দুই মাইল গতি তুলতে সক্ষম হয়েছে। এর আগে ১৯৭৪ সালে ব্যাটারি বক্স জেনারেল ইলেকট্রিকের গড়া রেকর্ডটি ছিল ঘণ্টাপ্রতি ১৭৫ মাইল।ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আরএএফ এলভিংটন রেসট্র্যাকে এ বিশ্বরেকর্ড করেছে ড্রেইসনের গাড়িটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।গাড়ির চালক ও প্রধান নির্বাহী লর্ড ড্রেসন জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে গতির এ রেকর্ড ভাঙার সাফল্য এ ধরনের গাড়ির জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে।