বৈশাখের ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে বের হয়ে অনেকেই দেখে নিয়েছেন এ বছরের বৈশাখী ফ্যাশনধারা।লাক্স-স্যান্ডাল অ্যান্ড ক্রিমের আয়োজনে পয়লা বৈশাখের দিন হয়ে গেল এক ফ্যাশন শো। সেখানেই দেখা গেছে ফ্যাশনের ধারা।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২১’ অনুষ্ঠানের এক ফাঁকে হয়ে গেল এটি।
ফ্যাশন ডিজাইনার চন্দনা দেওয়ান, এমদাদ হক, বিপ্লব সাহা, লিপি খন্দকার ও মারিয়া ইসলামের পোশাকে মঞ্চ মাতান পিয়া, মেহজাবিন ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মডেলরা।
অনুষ্ঠানটি চ্যানেল আইতে সম্প্রচার করা হয়।

বর্ণিল পোশাকে সেজে খোলা মঞ্চ মাতালেন মডেলরা। ছবি: নকশা
বর্ণিল পোশাকে সেজে খোলা মঞ্চ মাতালেন মডেলরা। ছবি: নকশা