বোঝাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ধরা ব্যাটন নাড়ল ট্রাফিক পুলিশ। ড্রাইভার অনুগতের মতো গাড়ি দাঁড় করাল রাস্তার পাশে।
‘১০০ রুবল,’ বলছিল ড্রাইভারের দৃষ্টি।
‘৩০০,’ দৃষ্টি দিয়ে উত্তর দিল ট্রাফিক পুলিশ। মুখে বলল, ‘আইন ভেঙেছেন।’ তারপর ড্রাইভারের অপরাধ খুঁজতে শুরু করল।
‘আইন ভাঙিনি,’ সাবলীলভাবে উত্তর দিল ড্রাইভার।
‘ভেঙেছেন,’ ট্রাফিক পুলিশ আবার বলল। তার দৃষ্টি তখন বলছিল, ‘২০০ হলেই চলবে’, কিন্তু কোনো খুঁত খুঁজে পাচ্ছিল না সে।
‘আইন ভাঙিনি,’ আবার বলল ড্রাইভার। তারপর বাড়িয়ে ধরল ১৫০ রুবল।
‘পরের বার ফাইন করব কিন্তু!’ টাকা পকেটে ঢুকিয়ে গজগজ করে বলল ট্রাফিক পুলিশ।