বোনাস টানলে ঈদ আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস, বোনাসটা যদি এবার আগে আগে দিতেন...!

আপনি শহুরে ফোন ইউজ করলে ৪২০-এ, আর কবি ইউজ করলে ৬৯৬৯-এ ‘বোনাস’ লিখে এসএমএস করুন। ওরা ৩০ টাকা করে বোনাস টকটাইম দিচ্ছে। না দিলে আমাকে জানাবেন, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কষে ঝাড়ি লাগাব।

বোনাস দিলেন,

কিন্তু বেতনটা...?

আপনারা বোনাসের জন্য আন্দোলন করেছেন, তাই কর্তৃপক্ষ ভেবেছে, এবার ঈদে আপনাদের বেতন লাগবে না।

বস, বউকে নিয়ে এই ঈদে একটু ঘুরতে যাব।

সে জন্য...

আপনাকে ছুটি দেওয়া হচ্ছে না। সুতরাং বোনাস লাগবে না, ফালতু খরচ থেকেও বেঁচে গেলেন, ভালো করেছি না, বলুন?

কিছু সমস্যা থাকায় এবার ঈদের ছুটির পর বোনাস দেওয়া হবে।

তাহলে সাথে কিছু পোস্টপেইড শপিং মলের ঠিকানাও দিন, শপিংটা অন্তত করি।