বোয়ালমারীতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে কর্মশালা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সম্প্রতি স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) অরুণ চন্দ্র মহোত্তম বলেন, ফরিদপুরের জেলা তথ্য বাতায়ন নামের ওয়েবসাইটে www.dcfaridpur.gov.bd জেলার হালনাগাদ তথ্য রয়েছে। এ ছাড়াও অনলাইনে যেকোনো অভিযোগ জানানো যায়। বোয়ালমারী উপজেলার নিজস্ব ওয়েবসাইট www.unoboalmari.gov.bd তৈরি সম্পন্ন রয়েছে বলে কর্মশালায় জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। এতে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান রেখা পারভীন ও সৈয়দ রাসেল রেজা, কৃষি কর্মকর্তা মো. রফিকুল হাসানসহ অনেকে বক্তৃতা করেন। কর্মশালা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল। —রাসেল আহমেদ, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি