ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ র‌্যান্ডি জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি ছবি টুইটারে পোস্ট করার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বড় বোন র‌্যান্ডি জাকারবার্গ। ছবিটিতে মার্ক জাকারবার্গসহ পরিবারের অন্য সদস্যরা আছেন। এতে দেখা যাচ্ছে, মার্ক জাকারবার্গ তাঁর রান্নাঘরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন।ছবিটি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে প্রকাশ করার পর এতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। র‌্যান্ডি জাকারবার্গের ছবিটি টুইটারে পোস্ট করেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইন্টারনেট মিডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যালি শয়েইটজার। র‌্যান্ডি টুইটারে ক্যালিকে লেখেন, ‘আমি জানি না, আপনি কোথায় ছবিটি পেয়েছেন। তবে আমি শুধু আমার বন্ধুদের জন্য ছবিটি ছেড়েছিলাম। যে উপায়ে আমার ছবিটি টুইটারে ছাড়া হয়েছে, তা কোনোভাবেই উচিত হয়নি। এতে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে।’ এদিকে ক্যালি লেখেন, ‘র‌্যান্ডির আরেক বোন আমার ফেসবুক বন্ধু। সে ছবিটি শেয়ার করায় তা আমার অ্যাকাউন্টের নিউজফিডে দেখতে পাওয়া যায়। সেখান থেকেই আমি ছবিটি টুইটারে ছেড়েছি। আমার অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। এ জন্য এখন আমি ক্ষমা চাইছি।’ পরে ক্যালি শয়েইটজার ছবিটি টুইটার থেকে মুছে ফেলেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান