ব্যক্তিগত তথ্য গোপনীয়তার অধিকার শীর্ষক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ব্যক্তিগত তথ্য গোপনীয়তার অধিকার ও ডাটা সুরক্ষা’ শীর্ষক জাতীয় সম্মেলন। গতকাল শনিবার ‘ভয়েস ফর ইন্টারেকটিভ চয়েস অ্যান্ড ইম্পাওয়ারমেন্ট’ (ভয়েস) ও প্রাইভেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। সম্মেলনে সঞ্চালনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, প্রাইভেসি ইন্টারন্যাশনাল ইউকের প্রতিনিধি সাইমন ডেভিস, এরিক কিং, টিআইবি বাংলাদেশের দেশীয় পরিচালক ইফতেখারুজ্জামান, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলসহ অনেকে। বক্তারা বলেন, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা একজন মানুষের মানবিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। রাষ্ট্রের নিরাপত্তার জন্য যেমন রাষ্ট্র সবার ওপর নজর রাখতে পারে, তেমনি রাষ্ট্রই আবার সকল নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে। আর তথ্য অধিকার আইন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে একজন ব্যক্তির তথ্য প্রাপ্তি নিশ্চিত করবে। এ বিষয়ে আইনের পাশাপাশিপ্রয়োগের ব্যবস্থা রাখতে হবে। —রাকিব মোজাহিদ