ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম

মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১৬
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
কারক ও বিভক্তি
৭. নৌকা ঘাটে বাঁধা—‘ঘাটে’ কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে পঞ্চমী
সঠিক উত্তর: গ. অধিকরণে সপ্তমী
৮. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?
ক. চতুর্থী খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী
সঠিক উত্তর: ক. চতুর্থী
৯. ‘করণ’ শব্দটির অর্থ কী?
ক. যা থেকে কিছু বিচ্যুত হয়
খ. যাকে স্বত্বত্যাগ করে দান
গ. যন্ত্র-সহায়ক বা উপায়
ঘ. ক্রিয়া সম্পাদনের সময়
সঠিক উত্তর: গ. যন্ত্র-সহায়ক বা উপায়

১০. ‘মৃত জনে দেহ প্রাণ’—নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া খ. কর্মে সপ্তমী
গ. সম্প্রদানে চতুর্থী ঘ. সম্প্রদানে সপ্তমী
সঠিক উত্তর: ঘ. সম্প্রদানে সপ্তমী
১১. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী খ. ষষ্ঠী, দ্বিতীয়া গ. দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য ঘ. শূন্য, তৃতীয়া, ষষ্ঠী
সঠিক উত্তর: খ. ষষ্ঠী, দ্বিতীয়া
১২. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক. পরীক্ষায় নকল করা ভালো নয়
খ. ফুল তুলতে এলেম বনে
গ. পাখিকে ঢিল মারলে কেন
ঘ. রাত শেষ হয়ে এল
উত্তর: গ. পাখিকে ঢিল মারলে কেন
১৩. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য খ. বাটির দুধ
গ. দেশের লোক ঘ. রোজার ছুটি
সঠিক উত্তর: ঘ. রোজার ছুটি
১৪. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?
ক. কে, রে খ. র, এর
গ. এ, য়, তে ঘ. দ্বারা, দিয়ে, কর্তৃক
সঠিক উত্তর: খ. র, এর
১৫. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কী বলে?
ক. সন্ধি খ. সমাস
গ. কারক ঘ. বিভক্তি
সঠিক উত্তর: গ. কারক
১৬. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
ক. মুখ্য কর্ম খ. অপ্রধান কর্ম
গ. গৌণ কর্ম ঘ. বিধেয় কর্ম
সঠিক উত্তর: গ. গৌণ কর্ম
১৭. ‘আমারে তুমি করিবে ত্রাণ’—এই বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় দ্বিতীয়া খ. কর্মে দ্বিতীয়া
গ. অপাদানে পঞ্চমী ঘ. সম্প্রদানে ষষ্ঠী
সঠিক উত্তর: খ. কর্মে দ্বিতীয়া
১৮. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’—এই বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
সঠিক উত্তর: খ. করণে সপ্তমী
১৯. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলে?
ক. মুখ্য কর্ম খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. উদ্দেশ্য কর্ম
সঠিক উত্তর: ক. মুখ্য কর্ম
২০. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
ক. ‘যে’ বা ‘তে’ খ. ‘এ’ বা ‘এতে’
গ. ‘র’ বা ‘এর’ ঘ. ‘থেকে’ বা ‘চেয়ে’
সঠিক উত্তর: গ. ‘র’ বা ‘এর’।

শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল