ব্যথা বিনিময়ে বন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের গভীরে কোনো ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন? প্রিয় বন্ধুর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করুন। নিজেকে হালকা মনে হবে। কারণ, বেদনাদায়ক স্মৃতি মানুষকে দুঃখ দিলেও তা পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে। দুঃখজনক অভিজ্ঞতার ব্যাপারগুলো অন্তরঙ্গ কারও সঙ্গে বিনিময় করলে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন ঘটে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রক ব্যাস্টিয়ান ও তাঁর সহযোগী গবেষকেরা এ কথা জানিয়েছেন। তাঁরা বেশ কয়েকজন ছাত্রছাত্রীর ওপর এ ব্যাপারে গবেষণা চালান। এ গবেষণা প্রতিবেদন সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আইএএনএস।