ব্যবসা ও পেশাদারির উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় গত শনিবার থেকে ঢাকায় ব্যবসায় ও পেশাদারির উন্নয়ন নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ‘বিজনেস ডেভেলপমেন্ট’ এবং ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শিরোনামের এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক খায়েরুজ্জামান মজুমদার, বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বার, গবেষণা, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম শামসুল হুদা এবং স্পিডের নির্বাহী পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। প্রশিক্ষণের সমন্বয়কারী বিসিএসের মো. শাহিদ-উল-মুনীর। খবর বিজ্ঞপ্তির।উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রশিক্ষণ। প্রথম দিন ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ৮ ও ১০ মে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ১৪ মে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ঢাকায় আরও তিনটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে সার্ভিসেস ফর প্রফেশনাল এডুকেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট (স্পিড)।