ব্যবসা বাড়াতে জাকারবার্গ রাশিয়ায় (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় ফেসবুকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এবং সেখানে ফেসবুকের নতুন অফিস খোলার জন্য ১ অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সাক্ষাত্ করেছেন মার্ক জাকারবার্গ। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।মেদভেদেভের সঙ্গে সাক্ষাতের পর জাকারবার্গ ফেসবুকে তাঁর অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে জাকারবার্গকে স্যুট টাই পরিহিত অবস্থায় মেদভেদেভের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। উল্লেখ্য, জাকারবার্গের পছন্দের পোশাক হুডি যুক্ত টিশার্ট।ছবির পোস্টের পাশাপাশি মেদভেদেভের সঙ্গে তাঁর আলোচনা সফল হয়েছে বলেও একটি মন্তব্য লিখেছেন তিনি। প্রধানমন্ত্রী মেদভেদেভের সঙ্গে সাক্ষাত্ ছাড়াও রাশিয়া সফরে এখানকার প্রোগ্রামারদের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, জাকারবার্গের রাশিয়া ভ্রমণ ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ। ইউরোপের মধ্যে বৃহত্তম ইন্টারনেট বাজারে পরিণত হয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হলেও রাশিয়ায় এর ব্যবহারকারী খুবই কম। ব্যবহারকারীর সংখ্যা কম হলেও সাইটটিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ বিনিয়োগ রয়েছে। নিউ মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি ফেসবুকের ব্যবসা বাড়াতে সাহায্য করবে। জাকারবার্গ ও মেদভেদেভ তাঁদের আলোচনায় রাজনৈতিক ক্ষেত্রে ফেসবুকের ভূমিকা নিয়ে কথা বলেছেন বলেও জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা। কপিরাইট আইন এবং প্রযুক্তিসংক্রান্ত ব্যবসা নিয়ে প্রায় ২০ মিনিট আলোচনা করেন তাঁরা। এসময় জাকারবার্গ মেদভেদেভকে ফেসবুক অ্যাকাউন্টের ছাপ লাগানো একটি টিশার্ট উপহার দেন।