ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ ২য় অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।
৩১. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ কী কী?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রচার-প্রচারণার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও ii
সঠিক উত্তর: খ. i ও iii
৩২. যে গুণগুলো উদ্যোক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ—
i. মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা iii. আত্মবিশ্বাসী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩৩. একটি নতুন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন?
i. সাধারণ জ্ঞান ii. শিক্ষাগত যোগ্যতা
iii. অভিজ্ঞতা ও প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও ii
সঠিক উত্তর: ক. i ও iii
৩৪. মি. তমাল খুব সাহসী ও উদ্যমী। তিনি এমএ পাসের পর ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করেন। এখানে মি. তমালের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
i. শিক্ষিত ii. উদ্যমী iii. সাহসী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ক. i
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল