ব্যবসায়ীদের জন্য নতুন চ্যাটিং সুবিধা চালু করেছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন চ্যাটিং সুবিধা চালু করেছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। মূলত অ্যাপলের মেসেজিং অ্যাপ আই-মেসেজে এই সুবিধা পাওয়া যাবে। অ্যাপল কর্তৃপক্ষ আশা করছে, ব্যবসায়িক যোগাযোগে এটি প্রধান মাধ্যমে পরিণত হবে। আর এতে আই-মেসেজ হয়ে উঠবে আন্তযোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এমনকি মেসেঞ্জারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে তাদের ধারণা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনের প্রথম দিন অনেকটা গোপনেই অ্যাপল তাদের এই পরিষেবাটি ফিরিয়ে আনার ঘোষণা দেয়। তবে সে সময় এটি নিয়ে বিস্তারিত তেমন কিছুই জানায়নি। সম্মেলনের শেষের দিন গত শুক্রবার একটি অধিবেশনে পরিষেবাটির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। আইওএস ১১-এর সংস্করণে ‘বিজনেস চ্যাট’-এর সুবিধা পাওয়া যাবে। যেখানে ব্যবহারকারীরা যেকোনো সাফারি, ম্যাপস, স্পটলাইট বা সিরি ব্রাউজার থেকে একটি আই-ম্যাসেজ উইন্ডো খুলতে পারবেন এবং সরাসরি ব্যবসায়িক কথোপকথন শুরু করতে পারবে।
বর্তমানে এই ব্যবসায়িক চ্যাটের প্রাথমিক অংশীদার হলো লাইভ পার্সন, সেলসফোর্স, নোয়েনস এবং জেনেসিস। এই ব্যবসায়িক চ্যাট অ্যাপলের পে ব্যবস্থা সমর্থন করে। বর্তমানে অ্যাপলের ডেভেলপার এবং ব্যবসায়ীরাই এর পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে পারছে।
মোখলেছুর রহমান, সূত্র: টেকক্রাঞ্চ