জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় বাংলা ভাষায় ‘ইউজার প্রাইজ’ জিতে নিয়েছে তিনটি ব্লগ।ব্যবহারকারীদের অনলাইন ভোটে বিজয়ী হয়েছে সমর মাইকেল সরেনের ডব্লিউফোরস্টাডি নামের আদিবাসী বাংলা ব্লগ (http://w4study.com), অমি রহমান পিয়ালের ব্লগ (http://omipial. amarblog.com) ও আরিফ জেবতিকের ব্লগ (http://arifjebtik.amarblog.com)। সবচেয়ে বেশিভোট পেয়ে সেরা বাংলা ব্লগ নির্বাচিত হয়েছে আরিফ জেবতিকের ব্লগ।৪৫ শতাংশ ভোট পেয়েছে এটি।ডয়েচে ভেলের এক সংবাদে জানা গেছে, এবারই প্রথম যুক্ত হয়েছে ‘বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন’ পুরস্কার। আর নতুন এ বিভাগে ৪১ শতাংশ ভোট পেয়ে ইউজার প্রাইজ জিতে নিয়েছেন বাংলাদেশের অমি রহমান পিয়াল। ডয়েচে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় এবারের মূল বিষয় ছিল মানবাধিকার। হিউম্যান রাইটস বিভাগে ইউজার প্রাইজ জিতে নিয়েছে সমর মাইকেল সরেন সঞ্চালিত ডব্লিউফোরস্টাডি বা উইন্ডো ফর স্টাডি নামের একটি আদিবাসী কমিউনিটি ব্লগ। ৪২ শতাংশ ভোট পেয়েছে এটি।ডয়েচে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় দুভাবে বিজয়ী নির্ধারণ করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে ১৭টি বিভাগে ইউজার প্রাইজ এবং জুরিদের বিবেচনায় ছয়টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’। ডয়েচে ভেলে সূত্রে জানা গেছেএ বছর কোনো ভাষার জন্য আলাদা কোনো ‘জুরি অ্যাওয়ার্ড ছিল না।গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির বিলিয়ায় সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মনোনয়ন পাওয়া সব ব্লগারকে সংবর্ধনা দিয়েছে ‘আমার ব্লগ’ কর্তৃপক্ষ। ব্লগারদের অনুপ্রেরণা দিতেই এ আয়োজন, জানিয়েছেন আমার ব্লগের প্রশাসক সুশান্ত দাস গুপ্ত। —আবু হেনা