ব্যাংকিং ও ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। অর্থায়নের দৃষ্টিতে সময়ের সঙ্গে অর্থের মূল্য—
ক. পরিবর্তনশীল খ. অপরিবর্তনীয়
গ. ধ্রুবক ঘ. স্থির
উত্তর: ক. পরিবর্তনশীল
২। অর্থের সময়মূল্যের মূল কারণ কী?
ক. জনসংখ্যা খ. বাজারমূল্য
গ. সুদের হার ঘ. মূল্যহার
উত্তর: গ. সুদের হার
৩। ভবিষ্যৎ মূল্য হলো—
ক. PV খ. FB গ. FV ঘ. PB
উত্তর: গ. FV
৪। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হলো—
ক. বর্তমান মূল্য / (১+সুদের হার) মেয়াদ
খ. বর্তমান মূল্য / (১-সুদের হার) মেয়াদ
গ. বর্তমান মূল্য × (১+সুদের হার) মেয়াদ
ঘ. বর্তমান মূল্য × (১-সুদের হার) মেয়াদ
উত্তর: গ. বর্তমান মূল্য×(১+সুদের হার) মেয়াদ
৫। সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয়, তাকে কী বলে?
ক. আসল সুদ খ. মূল সুদ
গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
উত্তর: ঘ. চক্রবৃদ্ধি সুদ
৬। কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
ক. আসল সুদ খ. মূল সুদ
গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
উত্তর: গ. সরল সুদ
৭। বর্তমান মূল্যকে প্রকাশ করা হয়-
ক. PV খ. PB গ. FV ঘ. FB
উত্তর: ক. PV
৮। বর্তমান মূল্য =
ক. ভবিষ্যৎ মূল্য / (১+সুদের হার) মেয়াদ
খ. ভবিষ্যৎ মূল্য / (১-সুদের হার) মেয়াদ
গ. ভবিষ্যৎ মূল্য × (১+সুদের হার) মেয়াদ
ঘ. ভবিষ্যৎ মূল্য × (১-সুদের হার) মেয়াদ
উত্তর: ক. ভবিষ্যৎ মূল্য/(১+সুদের হার) মেয়াদ
৯। সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. n খ. i গ. Fv ঘ. Pv
উত্তর: খ. i
১০। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. n খ. i গ. m ঘ. DC
উত্তর: গ. m
১১। EAR কী?
ক. Effective Annual Rate
খ. Efficient Annual Rate
গ. Eaming Annual Rate
ঘ. Evalued Annual Rate
উত্তর: ক. Effective Annual Rate
১২। প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. r খ. i গ. n ঘ. EAR
উত্তর: ঘ. EAR
১৩। সাপ্তাহিক সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. r খ. i গ. n ঘ. m
উত্তর: ক. r

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল