ব্যাংকিং ও ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক একটি সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছে। তার ঋণের শর্ত হলো যে সে ১০% হারে বাৎসরিক কিস্তি ১ টাকা করে আগামী ১০ বছর পরিশোধ করবে।
৩৫। রফিক বর্তমানে কত টাকা ঋণ নিয়েছে?
ক. ৬.৪১ টাকা খ. ৬.১৪ টাকা
গ. ৬.৫০ টাকা ঘ. ৬.৬০ টাকা
উত্তর: খ. ৬.১৪ টাকা
৩৬। রফিক যদি প্রতিটি কিস্তি ১০০০ টাকা করে প্রদান করে, তাহলে কত টাকা ঋণ নিতে পারবে?
ক. ৬.১৪ টাকা খ. ৬.৪০ টাকা
গ. ৬,১৪০ টাকা ঘ. ৭,০০০ টাকা
উত্তর: গ. ৬,১৪০ টাকা
অধ্যায়-৪
১। অফিস খরচ, বীমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়?
ক. আর্থিক ক্ষতি খ. মূলধন গ. ঝুঁকি ঘ. অব্যবস্থাপনা
উত্তর: গ. ঝুঁকি
২। কোন ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
ক. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খ. পরিকল্পনা প্রণয়নে
গ. পরিচালনার ক্ষেত্রে ঘ. মূলধন সংগ্রহে
উত্তর: ক. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
৩। ঝুঁকির পরিমাপ করা হয়—
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে ii. সঠিক পরিকল্পনার মাধ্যমে iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে
কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. i ও iii.
উত্তর: ক. i
৪। দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে নিচের কোন ঝুঁকি সৃষ্টি হতে পারে?
ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি
গ. তারল্য ঝুঁকি ঘ. সুদ হার ঝুঁকি
উত্তর: ক. ব্যবসায়িক ঝুঁকি
৫। ঋণকৃত মূলধন পরিশোধের অক্ষমতার অনিশ্চয়তা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়, তাকে বলা হয়—
ক. তারল্য ঝুঁকি খ. সুদ হার ঝুঁকি
গ. আর্থিক ঝুঁকি ঘ. ব্যবসায়িক ঝুঁকি
উত্তর: গ. আর্থিক ঝুঁকি
৬। নিচের কোনটি পরিমাপ করা যায় না?
ক. ঝুঁকি খ. অনিশ্চয়তা গ. আয় ঘ. সম্পদ
উত্তর: খ. অনিশ্চয়তা
৭। নিচের কোনটি ঝুঁকি নয়?
ক. কাঁচামালের মূল্য বৃদ্ধির সম্ভাবনা খ. পণ্য অচল হয়ে যাওয়ার সম্ভাবনা গ. বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না হওয়ার সম্ভাবনা ঘ. প্লেন দুর্ঘটনায় কোম্পানির প্রধান কর্মকর্তা মারা যাওয়ার সম্ভাবনা
উত্তর: ঘ. প্লেন দুর্ঘটনায় কোম্পানির প্রধান কর্মকর্তা মারা যাওয়ার সম্ভাবনা
৮। নিচের কোনটি থেকে ঝুঁকির উদ্ভব?
ক. নিশ্চয়তা খ. অনিশ্চয়তা গ. অর্থ ঘ. ব্যবসায়
উত্তর: খ. অনিশ্চয়তা
৯। নিচের কোনটি একটি ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ?
ক. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়
খ. অগ্রাধিকার শেয়ার থেকে প্রাপ্ত আয়
গ. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড থেকে প্রাপ্ত আয়
ঘ. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়
উত্তর: ঘ. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়।
মুহাম্মদ আলী, শিক্ষক,
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল