ব্যাংকিং ও ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
৩১। পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়?
ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি
গ. মৌলিক ঝুঁকি ঘ. ফটকা ঝুঁকি
উত্তর: ক. ব্যবসায়িক ঝুঁকি
৩২। যদি কোম্পানি কোনো বহিঃস্থ অর্থায়ন না করে, তখন মুনাফা-সংক্রান্ত যে অনিশ্চয়তা তৈরি হয়, তখন তা হলো—
ক. অভ্যন্তরীণ ঝুঁকি খ. ব্যবসা ঝুঁকি
গ. বহিঃস্থ ঝুঁকি ঘ. অপূরণীয় ঝুঁকি
উত্তর: ক. অভ্যন্তরীণ ঝুঁকি
৩৩। বহিঃস্থ উত্স থেকে অর্থায়ন করলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
ক. আর্থিক ঝুঁকি খ. মৌলিক ঝুঁকি
গ. ফটকা ঝুঁকি ঘ. ব্যবসায়িক ঝুঁকি
উত্তর: ক. আর্থিক ঝুঁকি
৩৪। যে প্রতিষ্ঠানের ঋণ-মূলধন বেশি, সে প্রতিষ্ঠানের—
ক. আর্থিক ঝুঁকি কম
খ. আর্থিক ঝুঁকি বেশি
গ. মৌলিক ঝুঁকি বেশি
ঘ. ব্যবসায়িক ঝুঁকি বেশি
উত্তর: খ. আর্থিক ঝুঁকি বেশি
৩৫। কোন মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক?
ক. স্থায়ী মূলধন খ. চলতি মূলধন
গ. ঋণ মূলধন ঘ. বিনিয়োগ মূলধন
উত্তর: গ. ঋণ মূলধন
৩৬। ঋণ মূলধন ব্যবহার করলে নিচের কোনটি সৃষ্টি হয়?
ক. মুনাফা পরিশোধের দায়
খ. সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায়
গ. লভ্যাংশ পরিশোধের দায়
ঘ. ঋণ পরিশোধের দায়
উত্তর: খ. সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায়
৩৭। সংক্ষেপে কারবারে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকেই—
ক. মৌলিক ঝুঁকি বলে
খ. ফটকা ঝুঁকি বলে
গ. আর্থিক ঝুঁকি বলে
ঘ. খাঁটি ঝুঁকি বলে
উত্তর: গ. আর্থিক ঝুঁকি বলে
৩৮। নিচের কোনটি থেকে আর্থিক ঝুঁকি তৈরি হয়?
ক. দায় পরিশোধের অক্ষমতা থেকে
খ. দায় পরিশোধের ক্ষমতা থেকে
গ. আর্থিক সচ্ছলতা থেকে
ঘ. মুনাফা অর্জনের ক্ষমতা থেকে
উত্তর: ক. দায় পরিশোধের অক্ষমতা থেকে
৩৯। ব্যবসাপ্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক. ২।
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল