ব্যাংকিং ও ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
৫৫। যেসব আয়ের সঙ্গে ঝুঁকি জড়িত থাকে, সেগুলোকে কী বলে?
ক. ঝুঁকিবহুল আয় খ. নিশ্চিত আয়
গ. অনিশ্চিত আয়
ঘ. ঝুঁকিবিহীন আয়
উত্তর: ক. ঝুঁকিবহুল আয়
৫৬। ভবিষ্যতে একটি কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দেবে, তা কিসের ওপর নির্ভর করে?
ক. ভবিষ্যতের বিনিয়োগের ওপর
খ. কোম্পানির ইচ্ছার ওপর
গ. ভবিষ্যতে অর্জিত মুনাফার ওপর ঘ. ম্যানেজারের ওপর
উত্তর: গ. ভবিষ্যতে অর্জিত মুনাফার ওপর
৫৭। নিচের কোনটি থেকে প্রাপ্ত আয় সবচেয়ে ঝুঁকিবহুল?
ক. ট্রেজারি বিল খ. বন্ড
গ. সাধারণ শেয়ার ঘ. ব্যবসায়
উত্তর: গ. সাধারণ শেয়ার
৫৮। ব্যবসাপ্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য নিচের কোনটি অত্যাবশ্যকীয়?
ক. ঝুঁকি নেওয়া খ. ঝুঁকি পরিমাপ
গ. অধিক পরিমাণে বিনিয়োগ
ঘ. সঠিক সিদ্ধান্ত
উত্তর: খ. ঝুঁকি পরিমাপ
৫৯। প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়?
ক. ঝুঁকি খ. মুনাফা
গ. বিনিয়োগ ঘ. ক্ষতি
উত্তর: ক. ঝুঁকি
৬০। আদর্শ বিচ্যুতির বড় মান মানে—
ক. অধিক মুনাফা খ. অধিক ঝুঁকি
গ. অধিক ক্ষতি ঘ. কম ঝুঁকি
উত্তর: খ. অধিক ঝুঁকি
৬১। নিচের কোনটিকে ঝুঁকি বলা যায় না?
ক. তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা
খ. চাহিদা কমার সম্ভাবনা
গ. প্রত্যাশিত লাভ না হওয়ার সম্ভাবনা
ঘ. সাইক্লোনের সম্ভাবনা
উত্তর: ঘ. সাইক্লোনের সম্ভাবনা
৬২। ঝুঁকি সৃষ্টি হতে পারে—
i. আয় প্রত্যাশা থেকে বেশি হলে
ii. আয় প্রত্যাশা থেকে কম হলে
iii. আয় প্রত্যাশা থেকে সমান হলে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iiii খ. i ও iii
গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও ii
৬৩। ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা কোনগুলো?
i. নিয়ন্ত্রণযোগ্যতা
ii. পরিমাপযোগ্যতা
iii. মুনাফার প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, ii ও iii
গ. i ঘ. iii
উত্তর: ক. i ও ii.
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা