ব্যাংকের তথ্য নিয়ে নতুন ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় গত শুক্রবার সকালে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ আয়োজনে টাকাবাজার ডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময় তিনি বলেন, ‘ঘরে বসে ব্যাংক সম্পর্কে তথ্য পাওয়া আমাদের জন্য আনন্দদায়ক।’
গাড়ি কিংবা বাড়ি কেনার ঋণ, কোন ব্যাংকে সবচেয়ে কম সুদে ঋণ পাওয়া যাবে, আপনি ঋণ পাওয়ার যোগ্য কি না, কত টাকা ঋণ পাবেন—এসব প্রশ্নের উত্তর মিলবে ওয়েবসাইটটিতে। দেশের ৫৬টি ব্যাংক ও ৩৩টি আর্থিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসমূহ যাচাই করার সুযোগ পাওয়া যাবে এতে। ওয়েবসাইটের ঠিকানা www.takabazar.com।
টাকাবাজার ডটকম উদ্বোধন করার সময় জানানো হয়, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে তাঁদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকে সহজেই চিঠি লিখতে পারেন সে লক্ষ্যে অসংখ্য চিঠির অনুলিপি রয়েছে ওয়েবসাইটটিতে। ব্যাংকিং সম্পর্কিত যেকোনো প্রশ্নের সহজ সমাধানও রয়েছে এতে। গ্রাহকের প্রতিদিনের আর্থিক হিসাব-নিকাশ মেলাতে ক্যালকুলেটর পাওয়া যাবে এই ওয়েবসাইটে।