ব্যাংকের মোবাইল সেবা বাড়াতে এমসিএসএল ও কমভিভা কাজ করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোনে বাণিজ্য, অর্থ ও মূল্য সংযোজিত সেবাদাতা (ভিএএস) প্রতিষ্ঠান কমভিভা বাংলাদেশে এমকমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমসিএসএলের সঙ্গে একটি কৌশলগত অংশীদারি চুক্তি করেছে।এই চুক্তির আওতায় বাংলাদেশে সহজলভ্যভাবে মোবাইল ব্যাংকিং সেবা প্রসারের কাজ করা হবে, যা দেশের ইলেকট্রনিক লেনদেনের বিস্তারেও সহযোগিতা করবে। বাংলাদেশের ব্যাংকিং খাতে কমভিভার উন্নত ও সহজসাধ্য তথ্যসেবা প্রদান করা সম্ভব হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমভিভার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিলিন্দ পাঠক, এমসিএসএলের সিইও গালীব আহমেদ আনসারী, অ্যামটবের চেয়ারম্যান মেহবুব চৌধুরী, এমসিএসএলের নির্বাহী পরিচালক মঈন তারেক, কমভিভার আবাসিক ব্যবস্থাপক তানভীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি