ব্যাকটেরিয়া থেকে ‘জৈব-ব্যাটারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকেরা যৌথভাবে ব্যাকটেরিয়া থেকে ‘জৈব-ব্যাটারি’ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ গবেষক দল সামুদ্রিক ব্যাকটেরিয়া থেকে শক্তি উত্পন্ন করার পদ্ধতি উদ্ভাবন করেছেন যা ‘জৈব-ব্যাটারি’ তৈরিতে কাজে লাগানো যাবে।গবেষকেরা দীর্ঘদিন ধরেই সামুদ্রিক ব্যাকটেরিয়া থেকে জৈব ব্যাটারি তৈরির লক্ষ্যে কাজ করছিলেন। তবে এসব ব্যাকটেরিয়া বিদ্যুত্ উত্পাদনে সক্ষম কী না সে বিষয়টি তাঁদের জানা ছিল না। বর্তমান গবেষকেরা সে রহস্যটির সমাধান করতে পেরেছেন।প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, নদী বা সমুদ্রতলের লোহা, ম্যাঙ্গানিজের মতো ধাতুকে পরিবর্তিত করতে পারে ‘শিওয়ানেলা ওয়ানআইডেনসিস’ নামের এক ধরনের ব্যাকটেরিয়া। পানির নীচের ধাতুর পরিবর্তনের জন্য এসব ব্যাকটেরিয়া দায়ী। খনিজ পৃষ্ঠের ওপর এসব ব্যাকটেরিয়া চার্জ তৈরি করে এবং তা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতব পদার্থে পরিবর্তন তৈরি করতে পারে। গবেষকেরা খনিজের ওপর ব্যাকটেরিয়ার কার্যপদ্ধতিটিকে ‘জৈব-ব্যাটারি’ তৈরিতে কাজে লাগানোর বিষয়ে আশাবাদী।