প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকায় একধরনের অদ্ভুত ব্যাঙের সন্ধান মিলেছে৷ প্রাণীটির জিব অত্যন্ত আঠালো ও শক্তিশালী৷ সেরাটোফ্রিস নামের এই ব্যাঙ জিবের সাহায্যে নিজের চেয়ে তিন গুণ ভারী প্রাণীকে শিকারের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চার করতে পারে৷ জার্মানির উত্তরাঞ্চলীয় ক্রিস্টিয়ান আলব্রেখট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার ওই ব্যাঙের ব্যাপারে বিভিন্ন তথ্য জানান৷ এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী টমাস ক্লেইনটিক ও স্তানিস্লাভ গোর্ব ব্যাঙটির খাবার টেনে নেওয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখেন৷ এ জন্য তাঁরা একটি চাপ-সংবেদনশীল কাচ কপাট বা গ্লাস প্যানেলের পেছনে এক টুকরো খাবার রাখেন৷ ব্যাঙটি তখন আঠালো জিহ্বা বাড়িয়ে সেই খাবার টেনে নেয়৷ এএফপি৷