ব্যাঙের নতুন ৭ প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট আকারের ব্যাঙের সাতটি নতুন প্রজাতির খোঁজ মিলেছে। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাতটি পৃথক পর্বতে এদের বসবাস। অবশ্য ওই পার্বত্য অঞ্চলটিতে একই গণভুক্ত (ব্রাকিসেফালাস) ব্যাঙের ২১টি প্রজাতি আগেই শনাক্ত করা হয়েছিল। নতুন সাতটিসহ ওই প্রজাতিগুলোর মোট সংখ্যা এখন ২৮। এগুলো বর্ণবৈচিত্র্যময় এবং লম্বায় এক সেন্টিমিটারের চেয়েও কম। ত্বক বিষাক্ত হওয়ার কারণে এরা শিকারি প্রাণীদের হামলা থেকে মুক্ত থাকে। নতুন সাতটি প্রজাতি আবিষ্কারের ব্যাপারে একটি গবেষণা প্রতিবেদন পিয়ারজে সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব পারানার অধ্যাপক মারিকো পাই ও তাঁর সহযোগী গবেষকেরা ওই পার্বত্য এলাকায় পাঁচ বছর ধরে অভিযান চালিয়ে প্রজাতিগুলো শনাক্ত করেন। পর্বতগুলো এক থেকে দেড় হাজার মিটার উঁচু হলেও খুবই দুর্গম। বিবিসি।