ব্যাঙের মহাকাশ যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাঙের মহাকাশ যাত্রা
ব্যাঙের মহাকাশ যাত্রা

সম্প্রতি ইন্টারনেটে ব্যাঙের রকেটে চেপে মহাকাশ যাত্রার একটি ঘটনা আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেদের পাঠানো একটি রকেট উড্ডয়নের সময় আকাশ থেকে এ ব্যাঙটির লাফিয়ে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন এক আলোকচিত্রী।
৬ সেপ্টেম্বর নাসার মিনোটার ভি রকেটের সাহায্যে এলএডিইই স্যাটেলাইট মহাকাশে পাঠান নাসার গবেষকেরা। এ স্যাটেলাইট চাঁদ পর্যবেক্ষণ করবে। এ রকেট উড্ডয়নের সময় আকাশ থেকে লাফিয়ে পড়া ব্যাঙের ছবিটি নাসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন আলোকচিত্রী ক্রিস পেরি।
অবশ্য ব্যাঙটি কিভাবে আকাশে গেল সে সম্পর্কে কোনো ব্যাখা দেননি গবেষকেরা। তবে তাঁরা ধারণা করছেন, নাসার রকেট উড্ডয়নকেন্দ্রের কাছে যে জলাধার রয়েছে সেখানেই বাস করতো এ ব্যাঙটি। কোনো এক সুযোগে রকেটে জায়গা করে নিয়েছিল সে। রকেট উড্ডয়নের পর ২৫৫২ ডিগ্রি তাপমাত্রার ধোঁয়ার মেঘের মধ্যে এ ব্যাঙটি লাফিয়ে পড়ে। ব্যাঙটির সর্বশেষ অবস্থা কি তা অবশ্য জানতে পারেননি গবেষকেরা।
ব্যাঙের এ রকেট যাত্রা নিছক যে কাহিনী নয় সে তথ্য নিশ্চিত করছে নাসা।