ব্যাচেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি চকি, টেবিল আঁটে এমন একটি ঘর
আছে তোমার! তুমি ঢাকার সুখী ব্যাচেলর।
জানি তোমার প্রিয় খাবার, সবজি-ভাজি-ডিম
এর বেশি কী চাইছ পেতে, খাবে তো হিমশিম।
ঘরটা না হয় একটু ছোট, একটু অন্ধকার
ব্যালকনিতে ঝুলে থাকে ডিশ অ্যান্টেনার তার।
গেটের বাইরে কুকুর ডাকে—ঘেউ। না, না, খেউ, খেউ।
এমন একটি ঘরই এখন পায় না ভাড়া কেউ।
আড্ডা জমাও, গানও শোনো। আর কী পেতে চাও?
চাওয়ার আগেই পাচ্ছ যখন খাতির বন্ধুতাও।
ঢাকায় আছে থাকার মতো একটি ছোট ঘর
এটিই এখন ব্যাচেলরের আনন্দের খবর।