ব্যাটারি তৈরিতে জোর দিচ্ছে সনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি ব্যাটারি
সনি ব্যাটারি

বিক্রির পরিকল্পনা থেকে সরে এসে এবার নতুন করে ব্যাটারি ব্যবসায় মনোযোগ দিতে যাচ্ছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।
মোবাইল ফোন ও কম্পিউটারে জন্য ব্যাটারির চাহিদা নতুন করে বাড়তে থাকায় ব্যাটারি ব্যবসায় জোর দেওয়ার পরিকল্পনা করেছে সনি। এর আগে বেশ কয়েক বছর ধরে ব্যাটারি ব্যবসায় ধুঁকছিল প্রতিষ্ঠানটি। এ বছর ব্যাটারি ইউনিটটি বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা ছিল সনির। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করে আসছে সনি। কিন্তু গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো কম দামের ব্যাটারি তৈরি করায় ক্রমশ ক্ষতির মুখে পড়েছিল সনি। তাই ব্যাটারি ইউনিটটি বিক্রি করারই পরিকল্পনা করেছিল তারা। তবে এ বছর সনির নতুন কয়েকটি পণ্যের বাজার বাড়তে থাকায় আপাতত ব্যাটারি ইউনিট বিক্রির পরিকল্পনা থেকে সরে এসে এ ব্যবসাটিতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।
সনি সম্প্রতি তাদের রাসায়নিক ইউনিটটি বিক্রি করে দিয়ে কনজুমার ইলেকট্রনিক পণ্যের ব্যবসার দিকে বেশি ঝুঁকে পড়েছে। স্মার্টফোন, ক্যামেরা প্রভৃতি পণ্য এখন সনিকে টিকিয়ে রেখেছে।