ব্যাটারি বাঁচাবে স্কাইপি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাইপি ভিডিও চ্যাট সফটওয়্যারটিতে ব্যাপক পরিবর্তন করছে মাইক্রোসফট, এর ফলে ভিডিও চ্যাটের সময় ব্যাটারির চার্জ খরচ হবে কম। এ পরিবর্তিত স্কাইপি সফটওয়্যারটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে পাওয়া যাবে। খবর বিবিসি অনলাইনের।মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপি অ্যাপি্লকেশনটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তা যেন কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটি (সিপিইউ) ব্যবহার না করে। সিপিইউ ব্যবহার না করায় ভিডিও কল বা বার্তা আদান-প্রদানের সময় ব্যাটারি খরচ কমে যাবে।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, স্কাইপির জন্য এ পদক্ষেপ নেওয়া হলে তা ওভু, গুগল টক ও অন্যান্য সফটওয়্যারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। প্রসঙ্গত, ২০১১ সালে সাড়ে ৮ বিলিয়ন ডলারে স্কাইপি নিয়ে নিয়েছে মাইক্রোসফট।