ব্যাটারিতে ওয়ারেন্টি বাড়াল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটারির ওয়ারেন্টির মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
ব্যাটারির ওয়ারেন্টির মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

বাংলাদেশে প্রতিটি হ্যান্ডসেটের ব্যাটারির ওয়ারেন্টির মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। আজ সোমবার প্রথমবারের মতো সব হ্যান্ডসেট ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ৬ মাস পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি পেতেন গ্রাহকেরা। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং কর্তৃপক্ষ নতুন এই অফার সম্পর্কে জানিয়েছে।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘গ্রাহকদের পছন্দনীয় হ্যান্ডসেটের সঙ্গে সেরা অফার দিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে স্যামসাং হ্যান্ডসেটের ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। গ্রাহক সেবাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার দায়িত্ববোধ থেকেই এই পদক্ষেপ গ্রহণ করেছি।’
ওয়ারেন্টি অফারটি দেশের অনুমোদিত স্যামসাং স্টোর থেকে কেনা প্রতিটি স্যামসাং হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য হবে।