ব্যাটারির সমস্যা আর না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের ব্যাটারির চার্জ থাকে না, ব্যাটারি বেশিদিন টেকে না—এমন সমস্যায় ভোগেন ব্যবহারকারীরা। তাই তো সম্প্রতি স্পেয়ারওয়ান নামে এটি প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের মোবাইল ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। তাদের তৈরি এ মোবাইল ফোনটির নাম দেওয়া হয়েছে ‘ইমারজেন্সি ফোন’। শখের ফোনটির ব্যাটারির স্থায়িত্বের ব্যাপার নিয়ে বেশির ভাগ ব্যবহারকারীরই একটা প্রশ্ন থাকে। আর ফোনের জন্য টুকিটাকি যন্ত্রাংশ কিনতে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে ব্যাটারি। অন্যদিকে, নতুন ফোন কেনার আগেও প্রায় সবারই প্রশ্ন থাকে, ব্যাটারির স্থায়িত্ব কেমন বা কতটুকু! স্পেয়ারওয়ানের তৈরি ‘ইমারজেন্সি ফোন’ হবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত। এতে আছে মাত্র একটি ‘এএ’ ব্যাটারি। মজার ব্যাপার হলো, ব্যাটারিটির টেকসই ক্ষমতা ১৫ বছর। শুধু তাই নয়, ১০ ঘণ্টা পর্যন্ত টানা কথা বলার উপযোগী এ ফোনটির সঙ্গে রয়েছে একটি পানিরোধক ব্যাগ। এ ছাড়া সব ধরনের আবহাওয়ায় ফোনটি স্থিতিশীল থাকবে। এতে আরও আছে দুটি টর্চলাইট, যা ২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। এতে কোনো আঁচড়ের দাগ পড়ার সম্ভাবনা নেই। ক্যান্ডিবারের মতো দেখতে এই ফোনের সব বাটনই রয়েছে সামনের দিকে। ওজন খুবই হালকা। ফোনটি চালু করতে শুধু লাগবে একটি ‘এএ’ ব্যাটারি। কল করার জন্য ব্যবহারকারীকে এই ফোনে যুক্ত করতে হবে একটি মাইক্রো সিমকার্ড। এই ফোনের সাহায্যে সিমসহ কিংবা সিম ছাড়া ৯১১ নম্বরে ডায়াল করে যেকোনো সময়ই জরুরি কল করা সম্ভব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই ফোনটি বাজারে আসছে। আর এর দাম ১২০ ডলার। —ডিজিটালট্রেন্ডস অবলম্বনে প্রদীপ সাহা