ব্যাটারিসহ আইফোনের খাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোনের জন্য অ্যাপলের স্মার্ট ব্যাটারি কেস
আইফোনের জন্য অ্যাপলের স্মার্ট ব্যাটারি কেস

আইফোনে চার্জ কম থাকে এমন অভিযোগ অনেক ব্যবহারকারীর। তবে আইফোন ৬ প্লাস এবং ৬এস প্লাস মডেলের স্মার্টফোনগুলোতে আগের যেকোনো আইফোনের চেয়ে চার্জ বেশি থাকছে বলে জানিয়েছেন অনেকেই। অন্য মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য এবার আইফোন নির্মাতা অ্যাপল কম্পিউটারই বিশেষ উদ্যোগ নিয়েছে। আইফোন ৬ এবং ৬এসের জন্য ব্যাটারিসহ খাপ (কভার) ছেড়েছে অ্যাপল। এ ধরনের খাপ অনেক দিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির উদ্যোগও নিয়েছে। তবে অ্যাপল এবার ৯৯ ডলারে আইফোন ৬এসের জন্য ব্যাটারিসহ খাপ বাজারে ছাড়ল। নতুন এ খাপটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ব্যাটারি কেস’। তবে এ ধরনের কাভার আইফোন ৬ প্লাস বা ৬এস প্লাসের জন্য আপাতত তৈরি করা হচ্ছে না বলে জানিয়েছে অ্যাপল।
আইফোনের নতুন এই খাপগুলো এলটিই প্রযুক্তির ইন্টারনেট ব্যবহার করলেও ১৮ ঘণ্টা চার্জ ধরে রাখতে পারবে। স্মার্ট ব্যাটারি কেসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এটি আইফোনে পেছনের খাপ হিসেবে লাগানো থাকবে। আলাদাভাবে সংযুক্ত করার কোনো প্রয়োজন নেই।
ইন্ডিয়া টুডে