ব্যান্ড উত্পাদনে বাংলাদেশ বেশ প্রসিদ্ধ। অসংখ্য জনপ্রিয় ব্যান্ড বাংলাদেশের মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যানজট, শিক্ষকের বিরক্তিকর লেকচার, মা-বাবার বকায় আমাদের জীবন যখন দুর্বিষহ, তখন এই ব্যান্ড, ব্যান্ডগুলোর গান কিংবা কনসার্ট আমাদের অন্যতম বিনোদন। তেমনই কিছু ব্যান্ডের নাম নিয়ে কিছু একটা করার চেষ্টা করেছেন বাংলাদেশি ব্যান্ডের একনিষ্ঠ ভক্ত আদনান মুকিত, এঁকেছেন জুনায়েদ আজীম চৌধুরী
ফিডব্যাক
কী ব্যাপার ভাই, বস আপনারে গালি অভিধান ঘাঁইটা গালি দিল ক্যান? তার স্ট্যাটাসে উল্টাপাল্টা কমেন্ট করছেন?
ধুর মিয়া। এর চেয়েও বড় বোকামি করছি। বস চাইছে কাজের ফিডব্যাক। আর আমি ডাইকা আনছি ব্যান্ড ফিডব্যাকরে। এখন কই যে যামু!
আপনে কই যাবেন জানি না, আমি যাই, গান শুনে আসি।
আর্টসেল
আপনারা আর্ট সেল করেন, তাই না? হে হে হে...দেখেই বোঝা যায়। অনেক দিন থেকেই আর্ট সেলের ব্যবসায় আছি তো। তা আপনারা কোন ধরনের আর্ট সেল করেন? মডার্ন না পোস্ট মডার্ন?
আমি জন্মাতে দেখেছি... জীবনের সব ভুলগুলো!
অর্থহীন
এত সুন্দর গান গাওয়ার পরও তোমরা অর্থহীন? ভেরি স্যাড। ইউ হ্যাভ টু বুঝতে হবে, মানি ইজ ভেরি গুরুত্বপূর্ণ। দেখি, নেক্সট বাজেটে তোমাদের জন্য অর্থ বরাদ্দ করতে পারি কি না।
ব্ল্যাক
কি রে, শুনলাম কে বা কারা নাকি তোকে ব্ল্যাকমেইল করেছে? ঘটনা কী?
আরে বেকুব, জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাককে মেইল করেছিলাম, রিপ্লাই দিয়েছে। তাই খুশিতে ‘ব্ল্যাক মেইল করেছে! ব্ল্যাক মেইল করেছে!’ বলে চিত্কার দিয়েছিলাম।
আরবোভাইরাস
কি রে তুষার, আরবোভাইরাস নাকি আজকে পারফর্ম করব না, জানস কিছু?
হ, সব মেম্বার এক লগে ভাইরাস জ্বরে পড়ছে। কালকেও সবার হাতে ছিল গিটার, আর আজকে থার্মোমিটার। এই কথা কাউরে কওন যায়?
শূন্য
কপালে যে
শনি লেখা আছে...
পড়ালেখা বাদ দিয়ে দিন–রাত শূন্যের গান শুনিস, শূন্য তো পাবিই। যা, এখন একটু ঘুমিয়ে নে। যে মার মারব, পরে আর শান্তিমতো ঘুমাতে পারবি না।