ব্যান্ডউইথ বাড়ানোর নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষকেরা ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ানোর পদ্ধতি উন্নয়নে কাজ করছেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশেষ ধরনের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ গতি বাড়ানোর পদ্ধতি উন্নয়ন করেছেন। এ কাজে আর্থিক সহযোগিতা করছে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি বা ডারপা। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।গবেষকদের উদ্ভাবিত এই নতুন প্রযুক্তিটি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ওএএম নামে পরিচিত। এ প্রযুক্তিতে আলোর বিমের সঙ্গে তথ্য পাঠানো হয়, যা সোজা লাইনের পরিবর্তে টর্নেডোর মতো ঘুরতে ঘুরতে যায়। ‘সায়েন্স’ সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে ইন্টারনেট ব্যান্ডউইথ বাড়ানোর এ পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।এ প্রকল্পের সঙ্গে ডেনমার্ক ও ইসরায়েলের গবেষকেরা কাজ করছেন। গবেষকদের দাবি, ইন্টারনেট ব্যান্ডউইথের গতি বাড়ানোর ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ একটি প্রকল্প নিয়ে কাজ করছেন।