ব্যান্ডউইথের ওপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে অবকাঠামোগত যেসব উন্নয়ন প্রয়োজন, সেসব ক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা চেয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ব্যান্ডউইথের দামের পাশাপাশি শতকরা ১৫ ভাগ ভ্যাট প্রত্যাহার, এনটিটিএনের খরচ কমানোরও আবেদন জানানো হয়। সম্প্রতি আইএসপিএবি নেতারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সঙ্গে দেখা করে এসব আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি আকতারুজ্জামান, সহসভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, কোষাধ্যক্ষ সুব্রত সরকারসহ অনেকে। —বিজ্ঞপ্তি