ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরামের পুরস্কার পেল হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরাম ২০১৩-এর ইনফোভিশন পুরস্কার জিতেছে হুয়াওয়ে। সেরা ব্রডব্যান্ড অ্যাক্সেস (ফিক্সড) বিভাগে হুয়াওয়ে এই পুরস্কার পায়। গত ২২-২৩ অক্টোবর নেদারল্যান্ডসের আমস্টারডামে ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরামের অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। নেটওয়ার্কিং, প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য হুয়াওয়ে এই পুরস্কার পেয়েছে। ওই ফোরামে হুয়াওয়ের অ্যাক্সেস নেটওয়ার্ক প্রোডাক্ট লাইন প্রেসিডেন্ট ইউ ইয়ং বলেন, ‘এই পুরস্কারটিকে হুয়াওয়ে সেরা ব্রডব্যান্ডের স্বীকৃতি হিসেবে দেখছে। এটা পরিষ্কার যে ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে হুয়াওয়ের অভিনব প্রযুক্তির ব্যবহারের কারণে এই অগ্রগতি হয়েছে। আমরা ধারাবাহিকভাবে ভালো কাজের মাধ্যমে এই অগ্রগতি অব্যাহত রাখার চেষ্টা করব।’ —বিজ্ঞপ্তি