ব্রাদার পণ্যের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে খুলনা ও যশোর জেলায় অনুষ্ঠিত হলো ‘ব্রাদার প্রিন্টার বিক্রয় ও কারিগরি প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা। খুলনায় কর্মশালায় খুলনা কম্পিউটার সমিতির সভাপতি নূরুল ইসলাম এবং যশোরে কর্মশালায় ইউনিটেক কম্পিউটারের প্রতিষ্ঠাতা দীনেশ বক্তব্য দেন। এতে প্রিন্ট ডেমো, সংক্ষিপ্ত আলোচনাসহ হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ৩৩ জন বিক্রয় প্রতিনিধি ও ২৮ জন কারিগরি প্রকৌশলী অংশ নেন। সেলস ও কারিগরি প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার ও সহকারী পণ্য ব্যবস্থাপক শাহীন শিকদার।—বিজ্ঞপ্তি