ব্রাদার প্রিন্টারের সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো ব্রাদার করপোরেট সেমিনার ২০১৪। ব্রাদার প্রিন্টার ব্যবহারকারী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ব্রাদার ইন্টারন্যাশনালের (গালফ) ব্যবস্থাপনা পরিচালক সৈচি মুরাকামি, উপমহাব্যবস্থাপক অমিত আলী, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ অনেকে।
সেমিনারে ব্রাদার প্রতিষ্ঠানের কার্যক্রম এবং ইতিহাস নিয়ে দেখানো হয় ভিডিওচিত্র। এতে ব্রাদার প্রিন্টারের বিক্রয় প্রবৃদ্ধির হার, প্রযুক্তিগত কার্যকারিতা, মূল্য সাশ্রয়, গ্লোবাল ব্র্যান্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। র‌্যাফল ড্রয়ের পাঁচজন অতিথি ব্রাদার প্রিন্টার উপহার পেয়েছেন।
আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বাজারে তিনটি নতুন মডেলের সাদা-কালো লেজার প্রিন্টার এবং তিনটি সেলাই মেশিন ছাড়া হয়। প্রিন্টারগুলো হলো এইচএল-১১১০ (দাম ছয় হাজার ২০০ টাকা), ডিসিপি-১৫১০ (১১ হাজার টাকা) এবং এমএফসি-১৮১০ (১৫ হাজার টাকা)। —বিজ্ঞপ্তি