ব্রাদার ব্র্যান্ডের পণ্য নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশে ব্রাদার ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ব্রাদার ব্র্যান্ডের পণ্যের ওপর কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় ব্রাদার ব্র্যান্ডের লেজার, ইংকজেট ও মাল্টিফাংশনাল প্রিন্টার, ফ্যাক্স মেশিন প্রভৃতি পণ্যের কারিগরি দিক, কার্যকরতা, ইনস্টলেশন এবং ট্রাবল শ্যুটিং সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি