ব্রাদারের ডিলার সম্মেলন অনুষ্ঠিত
১০ মার্চ গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে রাজধানীর একটি রেস্তরায় ব্রাদার প্রিন্টারের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শতাধিক ডিলার এতে অংশ নেন। সম্মেলনে ব্রাদার ইন্টারন্যাশনালের (গালফ) আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অমিত আলী ১৯০৮ সালে প্রতিষ্ঠিত ব্রাদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সংক্ষিপ্ত ইতিহাস জানান। এ ছাড়া জাপান, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা অঞ্চলে ব্রাদার প্রিন্টারের বিক্রি বাড়ার হার, পুরস্কার অর্জন প্রভৃতি বিষয় তুলে ধরেন। ২০১০ সালে ব্রাদার প্রিন্টারের বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করায় ৩৭ জন ডিলারকে সনদপত্র দেওয়া হয়। এদের মধ্যে ২০ জন পান প্লাটিনাম পার্টনার, ১১ জন পান গোল্ড পার্টনার এবং ছয়জন পান সিলভার পার্টনার ২০১০ সনদ। সম্মেলনে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সমীর কুমার দাশ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি