ব্রাদারের নতুন লেজার প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি. এনেছে ব্রাদারের এইচএল-৬০৫০ডিএন মডেলের নতুন লেজার প্রিন্টার। এ প্রিন্টারে রয়েছে ইউএসবি ২.০ সংযোগসুবিধা। এতে ১০/১০০ বেসটিএক্স নেটওয়ার্ক থাকায় একাধিক কম্পিউটার থেকে প্রিন্টারটি ব্যবহার করা যায়। এটি থেকে কাগজের দুই পাশে প্রিন্ট করা যায়। প্রিন্টারটিতে রয়েছে ৩২ মেগাবাইট র্যাম। এর দাম সাড়ে ৩৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি