ব্রাদারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি রেস্তোরাঁয় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ব্রাদার ডিলার সম্মেলন এবং নতুন পণ্য পরিচিতি’ অনুষ্ঠান। এতে ব্রাদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক পণ্য পরিচিতি তুলে ধরেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অমিত আলী। অনুষ্ঠানে ব্রাদারের কয়েকটি নতুন প্রিন্টার বাংলাদেশের বাজারে ছাড়া হয়। এসবের পরিচিতি তুলে ধরেন ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার। এতে র‌্যাফেল ড্রয়ে মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার। —বিজ্ঞপ্তি