ব্রাদারের প্রিন্টারে বিশেষ সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার প্রিন্টারের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এমএফসি-৬৪৯০সিডব্লিউ মডেলের এ-থ্রি সাইজের কালার ইঙ্কজেট মাল্টিফাংশন প্রিন্টারের সঙ্গে বিনা মূল্যে উপহার হিসেবে দিচ্ছে ডিসিপি-জে১২৫ মডেলের আরেকটি মাল্টিফাংশন ইঙ্কজেট প্রিন্টার। ব্রাদারের এমএফসি-৬৪৯০ সিডব্লিউ প্রিন্টারটি একই সঙ্গে কালার ইঙ্কজেট প্রিন্টার, কালার ফ্যাক্স, ডিজিটাল ফটো কপিয়ার, স্ক্যানার, ফটো ক্যাপচার সেন্টার ও পিসি ফ্যাক্স হিসেবে কাজ করে। এ ছাড়া এর মাধ্যমে সরাসরি ডিজিটাল মিডিয়া কার্ড, পিক্টব্রিজ ইন্টারফেসের ডিজিটাল ক্যামেরা অথবা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে সরাসরি ফটো প্রিন্ট করা যায়। —বিজ্ঞপ্তি