ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে সম্প্রতি তথ্যসেবাকেন্দ্র চালু হয়েছে। এর উদ্বোধন করে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উপজেলার সব ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে। এ ছাড়া এ কেন্দ্র থেকে আধুনিক চাষাবাদের পদ্ধতি, সার ও কীটনাশক প্রয়োগ, ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন ইত্যাদির তথ্য জানা যাবে এবং প্রাথমিক চিকিৎসাসেবা নেওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ইসরাফিল হোসেন, তৈয়ব আলী, ব্রাহ্মণপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাসসহ অনেকে। —ব্রাহ্মণপাড়া প্রতিনিধি